রাজশাহীতে তরমুজ ব্যবসায়িদের সিন্ডিকেট করে দাম বৃদ্ধি

🗓 Saturday, 1 May 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Saturday, 1 May 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

 

তরমুজের মৌসুমের শুরু থেকে রাজশাহী মহানগর ও জেলার বাজারগুলোতে দাম বৃদ্ধি অব্যহত রয়েছে। প্রতিকেজি তরমুজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
তবে সিন্ডিকেট করে তরমুজ ব্যবসায়িরা প্রয়োজনের তুলনায় কম তরমুজ বাজারে সরবারহ করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
রাজশাহীর তরমুজের পাইকারি আড়ৎগুলোর ব্যবসায়িরা জানান, তরমুজগুলো বরিশাল ও খুলনা থেকে আনার জন্য পরিবহন খরচ অনেক বেশি পড়ছে। তরমুজ ঠিকমতো পাওয়া যাচ্ছে না। দামটা অনেক কিন্তু বাজারে রোজার কারণে তরমুজের চাহিদা ব্যাপক। চাহিদামতো না পাওয়ায় দাম বেড়ে গেছে দ্বিগুন হারে। অন্যান্য বছরে এই সময়ে এতো দাম বৃদ্ধি কখনোই বৃদ্ধি পাইনি তরমুজের। এবার অতিরিক্ত খড়ার কারণে তরমুজের দাম ব্যাপক হারে বেড়েছে।’

এদিকে, তরমুজের দাম নিয়ন্ত্রণে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে মহানগরীতে অভিযান চালানো হয়। তবে কোনো ব্যবসায়ীর জরিমানা বা অন্য কোনো শাস্তি দেওয়া হয়নি। তাদের শুধুমাত্র সতর্ক করে দেওয়া হয়েছে। আর তরমুজ কেজিতে বিক্রয় না করে, পিস হিসেবে বিক্রয়ের জন্য নির্দেশ দেয়া হয় জেলা প্রশাসকের পক্ষ থেকে।
এছাড়াও পুঠিয়া উপজেলা প্রশাসন তরমুজের দাম নির্ধারন করে নির্দেশনা দিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে ৫ কেজির বেশী ওজনের তরমুজ বিক্রি হবে প্রতিকেজি ৪৫টাকা দরে। আর ৫ কেজির কম ওজনের গুলো ৪০ টাকা দরে বিক্রি করতে বলা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর