বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীসহ পুরো উত্তরাঞ্চলের তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে শীতের প্রকোপ।
আজ সোমবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত রাজশাহীতে এবছরের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২৩ নভেম্বর ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে বিশেষ করে মহানগরীর ছিন্নমুল, বস্তিবাসি, কর্ম জীবি মানুষের। বিশেষ করে তীব্র শীতে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষের মাঝে নেমে আসে চরম দুর্ভোগ। কিন্তু ছিন্নমূল বা খেটে খাওয়া হতদরিদ্র মানুষের মাঝে তেমন সাহায্য নিয়ে হাত বাড়ানোর তেমন কোনো খবর পাওয়া যায়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন এসব মানুষরা। #