বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…
রাজশাহী, ২৪ এপ্রিল ২০২১
করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতেতে কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী মহানগরীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে মহানগরীর রিভারভিউ কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে ২০০টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর। এসময় রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিলসহ জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও ৫০০ গ্রাম সয়াবিন তৈল প্রদান কার হয়।
এসময় ত্রান গ্রহিতা কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষ বর্তমান সরকার তাদের পাশে থাকার জন্য প্রশংসা করেন।