রাজশাহীতে দুটি পৌরসভা নির্বাচনে ৯৮ জনের মনোনয়ন যাচাই-বাছাই
বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে রাজশাহীর কাটাখালি ও পুঁঠিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার মনোনয়ন যাচাই-বাছাইলের শেষ দিন। সকাল থেকে জেলা নির্বাচন অফিসে এ দুটি পৌরসভার ১১ জন মেয়র, ৮৭ জন কাউন্সিলর পদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।
এবার কাঁটাখালি পৌরসভায় মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন ০৭ জন। আর কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩৯ জন। আর মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা রয়েছে ২২ হাজার ২৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১৯৬ জন আর মহিলা ভোটার ১১ হাজার ৪৩ জন।
এদিকে, পুঁঠিয়া পৌরসভায় মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন ০৪ জন। আর কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩০ জন। আর মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৮ জন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা রয়েছে ১৬ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন আর মহিলা ভোটার ৮ হাজার ৪৭৩ জন।
