বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে রাজশাহীর কাটাখালি ও পুঁঠিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজ শুক্রবার সকাল থেকে জেলা নির্বাচন অফিসে এ দুটি পৌরসভার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এবার কাঁটাখালি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দীতা করছেন ৪ জন প্রার্থী।
এদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান মেয়র আব্বাস আলী, বিএনপি’র ধানের শীষ প্রতীক পেয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম। আর কাউন্সিলর পদে প্রতিদন্দ্বীতা করছেন ৩৮ জন। আর মহিলা কাউন্সিলর পদে প্রতিদন্দ্বীতা করছেন ০৯ জন।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা রয়েছে ২২ হাজার ২৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১৯৬ জন আর মহিলা ভোটার ১১ হাজার ৪৩ জন।
এদিকে, পুঁঠিয়া পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান মেয়র রবিউল ইসলাম রবি, বিএনপি ধানের শীষ প্রতীক পেয়েছেন আল মামুন খান। আর কাউন্সিলর পদে প্রতিদন্দ্বীতা করছেন ২৮ জন। আর মহিলা কাউন্সিলর পদে প্রতিদন্দ্বীতা করছেন ০৮ জন।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা রয়েছে ১৬ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন আর মহিলা ভোটার ৮ হাজার ৪৭৩ জন। প্রতীক বরাদ্দের পরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা। প্রতিটি পৌরসভাতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে।
ভোট অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত।