রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধী সদস্য ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

🗓 Wednesday, 30 June 2021

👁️ ২৮ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 30 June 2021

👁️ ২৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার ও প্রার্দুভাবের ফলে সৃষ্ট পরিস্থিতে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সদস্য ও শহীদ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও তালাইমারী শহীদ মিনার প্রাঙ্গনে আলাদা দুটি অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আর্থিক সহায়তা প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, উপ-পরিচালক (স্থানীয় সরকার) শাহানা আক্তার জাহান, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কল্যান চৌধুরী ,সহকারী কমিশনার (এনডিসি) আব্দুল্লাহ আল রিফাত,জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আক্তার, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা আমিনুল ইসলাম ও রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, দেড় বছর ধরে করোনার ভাইরাসজনিত রোগের কারণে গরিব,অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষদের বিভিন্ন সমস্যার সম¥ুখীন হতে হয়েছে। এর জন্য আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করে যাচ্ছি। আমরা আজকে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সদস্যদের এক হাজার টাকা করে ১ লক্ষ টাকা এবং শহীদের পরিবারকে দুই হাজার টাকা করে দুই লক্ষ টাকা দিয়েছি, যা দিয়ে তারা কিছুটা হলেও সমস্যা থেকে উত্তরণ পাবেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর