রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ একজন আটক

🗓 Tuesday, 27 April 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 27 April 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা হতে দেশীয় অস্ত্রসহ ১ জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার আরএমপি পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম চেকপোষ্ট পরিচালনা করছিলেন। এমন সময় তাদের নিকট তথ্য আসে রাজপাড়া থানাধীন লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় বসত বাড়ীর মধ্যে কতিপয় সন্ত্রাসী অবৈধ ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে গতরাত সোয়া এগারোটায় চেকপোষ্টের টিমটি সেখানে অভিযান পরিচালনা করে দুইটি দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১ জনকে আটক করে।
আটককৃত ব্যক্তি হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকার রাব্বুলের ছেলে রুবেল।

আটককৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, মাদক ও মারামারিসহ একাধিক মামলা রুজু আছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর