বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে রাজশাহীর কাকনহাট, ভবানীগঞ্জ ও আড়ানী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল থেকে জেলা নির্বাচন অফিসে, এ তিনটি পৌরসভার ১৪ জন মেয়র, ১৩১ জন কাউন্সিলর পদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। যাচাই বাছাই শেষে কাকনহাট পৌরসভায় মেয়র পদে রয়েছেন ০৪ জন। আর কাউন্সিলর পদে রয়েছেন ৩৩ জন। আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে রয়েছেন ১৩ জন প্রার্থী।
এদিকে, ভবানীগঞ্জ পৌরসভায় মেয়র পদে রয়েছেন ০৪ জন। আর কাউন্সিলর পদে রয়েছেন ২৮ জন। আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে রয়েছেন ১২ জন প্রার্থী।
এছাড়াও আড়ানী পৌরসভায় মেয়র পদে রয়েছেন ০৩ জন। আর কাউন্সিলর পদে রয়েছেন ২৯ জন। আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে রয়েছেন ১০ জন প্রার্থী।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর আর ভোট অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।