রাজশাহীতে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

দেশব্যাপি অব্যাহত ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বিভাগীয় মহানগরী রাজশাহীতে সাইকেল র‌্যালি করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ রোববার সকালে মহানগরীর কামারুজ্জামান চত্বর থেকে ধর্ষণবিরোধী একটি সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে মহানগরীর সিএনবি’র মোড়ে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণবিরোধী নানা শ্লোগান দেন।
শিক্ষার্থীরা র‌্যালি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর কাছে ধর্ষণবিরোধী একটি স্মারক লিপি প্রদাণ করেন।