বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে নব নিযুক্ত ফায়ার ফাইটারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার মহানগরীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে অনুষ্ঠিত সমাপনী কুচকাওয়াজে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী স্টেশনের উপ-পরিচালক আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও যুগ্ম সচিব মো: হাবিবুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরিফুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়া স্টেশনের সহকারী পরিচালক আব্দুল হামিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাটোর স্টেশনের উপ-সহকারী পরিচালক আসাদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁ স্টেশনের উপসহকারী পরিচালক একেএম মোর্শেদ খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী স্টেশনের উপ-সহকারী পরিচালক জাকির হোসেনসহ অত্র দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এয়াড়া শিক্ষা সমাপনী কুচকাওয়াজে মাঠ কমান্ডার ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর ওমর ফারুক।
এসময় নব নিযুক্ত ফায়ার ফাইটারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন ও অর্থ) ও যুগ্ম সচিব মো: হাবিবুর রহমান।