রাজশাহীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

“নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বোয়ালিয়া থানার আয়োজনে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, সালমা বেগম, রাজশাহী জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, বোয়ালিয়া বিট পুলিশিং ফোরামের সভাপতি নিযাম-উল আজিমসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তাগণ বলেন, বিট পুলিশিং সবসময় জনগণের পাশে থেকে কাজ করছে। এজন্য সারাদেশে একসাথে বিট পুলিশিং সমাবেশের মাধ্যমে জনগণকে অবহিত করতে চাই নারীদের প্রতি সমাজে যে অবক্ষয় তা থেকে বেরিয়ে এসে নারীদের প্রতি সহনশীল হতে হবে। তা নাহলে যারা এসকল অপকর্মের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে রাজশাহীর পুলিশ। এসব ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

সমাবেশের শুরুতে আরএমপি’র পুলিশ কমিশনারকে বোয়ালিয়া থানা বিট পুলিশিং ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদাণ করা হয়।