রাজশাহীতে নারী সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
রাজশাহীতে তিন দিনব্যাপী নারী সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে মহানগরীর কাজিহাটা এনজিও ফোরামের সম্মেলন কক্ষে ইউনেস্কো আইপিডিসি’র সহায়তায় নিউজ নেটওর্য়কের আয়োজনে তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক এ প্রশিক্ষণে রাজশাহীতে কর্মরত ও শিক্ষানবিশ ২০ জন নারী সাংবাদিক অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ চলে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ।
সমাপনি অনুষ্ঠানে বক্তাগণ বলেন, সাংবাদিকতায় নারীদের ঝুঁকিপূর্ণ কাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধরনের প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। নিউজ নেটওর্য়াকের নারী সাংবাদিকতার পেশাগত মান উন্নয়নে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। গত ৩৫ বছর থেকে নারীদের নিয়ে সফলতার সাথে কাজ করে আসছে ইউনেস্কো আইপিডিসি।
গত তিন দিনে প্রশিক্ষণ পরিচালনা করেন নিউজ নেটওর্য়াকের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহিদুজ্জামান।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হোসেন বকুল, সিনিয়র সাংবাদিক ও নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষণ সমন্বয়কারী জিয়াউর রহমান, সাংবাদিক মীর রায়হান মাসুদ, সিনিয়র সাংবাদিক আবুল কালাম মুহাম্মদ আজাদ, নিউজ নেটওর্য়াকের প্রোগ্রাম বিশেষজ্ঞ রেজাউল করিম উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে অংশগ্রহণ কারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
