রাজশাহীতে নিহত ও আহত সরকারি কর্মচারীদের মাঝে অনুদানের অর্থ প্রদাণ

🗓 Tuesday, 29 June 2021

👁️ ২৭ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 29 June 2021

👁️ ২৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে বেসামরিক প্রশাসনে চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণ ও গুরুতর আহত হয়ে স্থায়ী সরকারি কর্মচারীদের পরিবারের মাঝে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক প্রেরিত অনুদান দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণ ও গুরুতর আহত সরকারি কর্মচারীদের পরিবারের মাঝে এ অনুদান প্রদান করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আক্তার জাহান ।

চেক বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ বলেন,আমরা রাজশাহীতে ৬৪ জনের মাঝে ৪ কোটি ৯২ লাখ টাকার চেক হস্তান্তর করছি।এর মধ্যে ৫৮ জনকে ৮ লাখ টাকা করে ৪ কোটি ৬৪ লাখ টাকা দেওয়া হয়েছে। যা ৪ জনকে ৫ লাখ টাকা করে ২০ লাখ টাকা এবং ২ জনকে ৪ লাখ করে ৮ লাখ ঠাকা প্রদান করা হয়েছে।

এছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলামসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর