রাজশাহীতে পঞ্চম দিনের মত চলছে লকডাউন; গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

🗓 Sunday, 18 April 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Sunday, 18 April 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে পঞ্চম দিনের মত চলছে লকডাউন।
আজ রবিবার সকাল থেকে মহানগরীর রাস্তাগুলো একেবারেই ফাঁকা রয়েছে। লকডাউনকে ঘিরে সড়কে ছিলো না তেমন কোন যানবাহন। রাস্তায় দু’একটি রিকশা, মোটরসাইকেল এবং জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে।
মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। চেকপোস্টগুলোতে যানবাহন থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যথাযথ কারণ না থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।
এছাড়া মহানগরীতে চারটি ও জেলার নয়টি উপজেলায় নয়টি ভ্রাম্যমাণ আদালত লকডাউন বাস্তবায়নে কাজ করছে।
ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমল বিপণী-বিতানসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া ক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার কথা মাইকিং করে জানাচ্ছে পুলিশ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর