রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, আজ বিকাল ৩টা পর্যন্ত পানি বৃদ্ধি পায় নাই

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার কাছাকাছি এসেছে। এতে নদীর তীরবর্তী নিম্ন এলাকায় পানি ঢুকে পড়েছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী পয়েন্টে পদ্মার পানির বিপৎসীমা ধরা হয় ১৮ দশমিক ০৫ মিটার। বর্তমানে মাত্র ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে ঝুঁকি এড়াতে মহানগরীর টি-বাঁধের কাছে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
জুলাই মাসের শুরু থেকেই রাজশাহীর পদ্মার পানি বাড়তে শুরু করে। প্রতিদিন গড়ে ২০ সেন্টিমিটার পর্যন্ত পানি বাড়ছে। রাজশাহীতে গত ২৪ জুলাই পদ্মা নদীর পানি বেড়ে হয়েছিল ১৬ দশমিক ৩৫ মিটার। তারপর আবার তা কমতে থাকে।
গত ৩১ জুলাই থেকে আবারও পানি বাড়তে থাকে। গত পরশু ১১ আগস্ট বিকাল ৬টায় পানি পৌঁছায় ১৭.৩৯ মিটারে। আর গতকাল মঙ্গলবার বিকাল ৬ টায় ১৭ দশমিক ৪৬ মিটার দিয়ে প্রবাহিত হয়।তবে আজ বুধবার বিকাল ৩টা পর্যন্ত পানি অপরিবর্তিত রয়েছে এবং ১৭.৪৯ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে

উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালে ৭ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করে ১৮ দশমিক ৭০ মিটারে ওঠে। এরপর আর কখনো পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি। #