রাজশাহীতে ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’ গঠন

🗓 Tuesday, 15 June 2021

👁️ ২৭ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 15 June 2021

👁️ ২৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’ গঠন করা হয়েছে। বিনামূল্যে প্রয়োজনানুসারে নগরীর কোভিড আক্রান্তদের অক্সিজেন সহায়তা দেয়ার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশ এ ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’ গঠন করেছে ।

আজ মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এসময় পুলিশ কমিশনার বলেন, ৫০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করা হলেও দ্রুতই তা ১’শ তে উন্নীত করা হবে। এছাড়া আরও ৩০টি অক্সিজেন সিলিন্ডার আজ-কালের মধ্যে চলে আসবে। খুব দ্রুত কোভিড আক্রান্ত হয়ে যারা শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তি বা তার স্বজনরা কন্ট্রোল রুমের ০১৩২০-০৬৩৯৯৮ এই হট লাইন নম্বরে কল করলে অক্সিজেন সিলিন্ডারসহ পুলিশ সদস্যরা আক্তান্তের ঠিকানায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় সেবা প্রদান করবেন।
তিনি আরও বলেন,এ কার্যক্রম পরিচালনা করতে ইন্সপেক্টরসহ ১০ জনকে সিলিন্ডার ব্যবহার,স্পিড মাত্রা নির্ধারণ ও রিফিল বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়েছে।

এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার(সদর) রশিদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ আরএমপি’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর