রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

🗓 Thursday, 2 December 2021

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 Thursday, 2 December 2021

👁️ ১৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে রাজশাহী মহানগরীতে এক জন ও গোদাগাড়ী উপজেলায় দুই জন নিহত হয়েছেন।
আজ সকাল সাড়ে আটটার দিকে মহানগরীর বিমান বন্দর রোড বিজিবি ক্যাম্পের সামনে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী মাথা বিচ্ছিন্ন হয়ে থেতলে গেছে। নিহত ব্যক্তি তানোর উপজেলার বিল্লিবাজার এলাকার বাসিন্দা গ্রাম্যডাক্তার নাজমুল। পিতা মোকছেদ আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল নওদাপাড়ার দিক থেকে রাজশাহী মহানগরীতে আসছিলো। অপরদিকে মহানগরী থেকে একটি বাস নওগাঁর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বিমান বন্দর রোড বিজিবি ক্যাম্পের সামনে বাসটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মাথা বিচ্ছিন্ন এবং নাড়িভুড়ি বের হয়ে মারা যান তিনি। বাসটি চাপা দিয়েই পালিয়ে যায়। পরে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, রাজশাহীর গোদাগাড়ী বিজয়নগর বাসনিতলা এলাকায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু। আজ সকাল সোয়া ৯ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দেওপাড়া ইউনিয়নের বাসনিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন বাবা এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বিআরটিসি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের উপরে উঠে গেলে বাবা ও ছেলে দুজনেই নিহত হন ।
নিহত বাবা হলেন- দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সাজু মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ আলিফ। নিহত সাজু মিয়া দীপশিখা এনজিও গোদাগাড়ী বিজয়নগর শাখায় কর্মরত ছিলেন। নিহত আব্দুল্লাহ আলিফ রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।
লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর