বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…
রাজশাহীতে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। আজ শনিবার রাজশাহীর গোদাগাড়ী ও চারঘাটে এ সড়ক দূর্ঘটনা দুটি ঘটে।
জানা যায় সকালে চারঘাটে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত সাইকেল আরোহীর নাম মখলেছুর রহমান। তিনি চারঘাট উপজেলার বাঁকরা উত্তরপাড়া গ্রামের আসতুল রহমানের ছেলে (৪০)। একই সাথে ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল প্রায় ৯টার দিকে সাইকেল আরোহী মখলেছুর রহামান নিজ বাড়ি থেকে সাইকেল যোগে বাঁকরা বাজারে যাওয়ার পথে ক্ষমতার মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৮১৮৭) চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এদিকে গোদাগাড়ীর শহীদ ফিরোজ চত্ত্বরে বিদ্য্ৎু অফিসের সামনে সকালে ট্রাক চাপায় দুজন পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। প্রথমিকভাবে এ দূর্ঘটনায় নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
দুটি ঘটনায় চারঘাট ও গোদগাড়ী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক দুটিকে আটক করেছে।