রাজশাহীতে প্রকৌশলীকে হামলাকারী ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:
রাজশাহী গণপূর্ত কার্যালয়ের প্রকৌশলীকে পিটিয়ে আহতকারি ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করাসহ সকল চলমান কাজ বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে মানববনন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে গণপূর্ত কার্যালয়ে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জেলা শাখার সভাপতি ছাইদুজ্জামানের সভাপতিত্ব বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ, বাংলাদেশ গণপূর্ত অধিপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়নের জেলা শাখার সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর স্বপন, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবদুল নোমান, জেলার সহসভাপতি মেরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজুল আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তাগন বলেন, দ্রুত এই হামলাকারি ঠিকাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ সকল চলমান কাজ বাতিল করতে হবে। এখন থেকে যে ঠিকাদারই প্রকৌশলীকে লাঞ্ছিত করবেন তার লাইসেন্সস বাতিলসহ তাকে কালো তালিকাভুক্ত করতে হবে। তা নাহলে আমরা কঠোর আন্দোলনের ঘোষনা দিবো।
এঘটনায় রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর উপবিভাগীয় প্রকৌশলী ইফতেখায়ের আলম একটি মামলাও করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম জানান, সরকারী কর্মচারীকে কর্তব্য কাজে বাধা প্রদান করে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম, ক্ষতি সাধন ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধ গণ্য করে থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের সোমবারই গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
