রাজশাহীতে প্রায় ১৭ লক্ষ টাকার বিদেশী ব্যান্ডের নকল প্রসাধনী, কাঁচামাল ও যন্ত্রাংশ সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২

🗓 Wednesday, 10 November 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 10 November 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ১৭ লক্ষ টাকার বিপুল পরিমান নামীদামি বিদেশী ব্যান্ডের নকল প্রসাধনী, কাঁচামাল ও যন্ত্রাংশ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে ২জনকে।
আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
পবা থানাধীন দিঘীর পারিলা এলাকায় অভিযান চালিয়ে নকল প্রসাধীনসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার সাইফুল ইসলাম ও মেজবাহ উদ্দিন।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিদেশী ব্যান্ডের নকল প্রসাধনী শহরের বিভিন্ন বিউটি পার্লার, জেন্টস পার্লার, সেলুন ও কসমেটিক্স এর দোকানে সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করেছে।
সংবাদ সম্মেলন, শাহমুখদুম জোনের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম ও পবা থানার অফিসার ইনচার্জ সিরাজুম মনিরসহ আরএমপি’র উর্ধ্বতণ কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর