বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে গোপনে অশ্লীল ভিডিও ধারন করে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায়কারী যুবককে গ্রেফতার করেছে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট।
আজ দুপুরে এ বিষয়ে মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, মামলার বাদিনী বোয়ালিয়া মডেল থানায় পর্ণোগ্রাফি আইনে অভিযোগ করে। পরবর্তিতে আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা বাগমারা উপজেলার ঝিকরার নামকান এলাকা থেকে আসামী হারুন-অর-রশিদকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে পর্ণোগ্রাফিসহ মোবাইল ফোনটি জব্দ করা হয়। আসামীর সাথে ভুক্তভোগী নারীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। যার ফলে তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে এবং তারই সুবাদে আসামী তাদের একান্ত মূহুর্তগুলো গোপনে মোবাইলে ধারণ করে। এক সময় তাদের মধ্যে মনোমালিন্য হলে গোপন ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে, আসামী ভুক্তভোগী ঐ নারীর নিকট থেকে তিন লক্ষ টাকা চাঁদা আদায় করে।
সংবাদ সম্মেলনে আরএমপির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।