রাজশাহীতে ফায়ার আর্মস ও ডিলিং লাইসেন্সের স্মার্ট কাড বিতরণে যা বললেন বিভাগীয় কমিশনার
বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীতে জেলা প্রশাসনের উদ্যোগে ফায়ার আর্মস ও ডিলিং লাইসেন্সের স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার, অতিরিক্ত ডিইজি, অতিরিক্ত পুলিশ কমিশনার, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রি এর সভাপতি, বার কাউন্সিলের সভাপতিসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি, ২০ জন বিশিষ্ঠ্য ব্যক্তির মাঝে ১০টি ফায়ার আর্মসের স্মার্ট কার্ড ও ১০টি ডিলিং লাইসেন্সের স্মার্ট কার্ড বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রাজশাহী বিভাগে প্রথমবারের মতো রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে,“স্মার্ট লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম” বাস্তবায়ন করতে যাচ্ছে। এর আওতায় ফায়ার আর্মসসহ সকল ধরনের ডিলিং লাইসেন্স প্রদান কার্যক্রমটি বর্তমান সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে একটি মাইলফলক। এ সিস্টেমের আওতায় যে কোন স্থান থেকে লাইসেন্সের বৈধতা যাচাই করা যাবে। ভুয়া লাইসেন্সের ব্যবহার বন্ধ হয়ে যাবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। অপরাধ দমন, রাষ্ট্রীয় জননিরাপত্তা বিধান সামাজিক শৃঙ্খলা রক্ষা ও ব্যবসা বানিজ্যের প্রসারে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে স্মার্ট লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম।
