বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভাগীয় মহানগরী রাজশাহীতে উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে।
আজ দিবসটি উপলক্ষে সকালে মহানগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার, সিনিয়র সহ-সভাপতি শাহিন আক্তার রেনী, সহ-সভাপতি মীর ইকবাল, যুগ্ম সম্পাদক নাইমুল হুদা রানা ও এহসানুল হাক পিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মহানগর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জন্মদিন উপলক্ষ্যে নেতৃবৃন্দ কেক কাটেন।