রাজশাহীতে বন্ধগেট হতে সিটি হাট পর্যন্ত সড়ক চারলেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন

🗓 Tuesday, 21 September 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 21 September 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

 

রাজশাহী মহানগরীতে সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুইলেনের সড়কটি চারলেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মহানগরীর বন্ধগেট হতে সিটি হাট পর্যন্ত বর্তমান দুইলেন সড়কটি চারলেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়।
সড়কটির ফলক উন্মোচনের মাধ্যমে ৪৪ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে বন্ধগেট হতে সিটি হাট পর্যন্ত অযান্ত্রিক লেনসহ চারলেন সড়ক ও রোড ডিভাইডার নির্মাণ সড়কটি ৩.৫৩২ কিলোমিটার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পরে উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় রাসিকের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, এএস-এমই (জেভি) এর স্বত্ত্বাধিকারী ফিরোজ কবির মুক্তা, রাসিকের সহকারী সুব্রত কুমার সরকার, ইকবাল হোসেন, মহানগর ছাত্রলীগ সভাপতি নুর মোহাম্মদ সিয়ামসহ সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে বক্তাগণ বলেন, নগরবাসীর সুবিধার্থে ও নির্বিঘœ যানবাহন চলাচল নিশ্চিত করতে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্ত করা হচ্ছে। বন্ধগেট হতে সিটি হাট সড়কটি হবে আন্তর্জাতিক মানের। বন্ধগেট রেলগেট এলাকায় একটি ফ্লাইওভারও নির্মাণ করা হবে। করোনার কারণে দীর্ঘ ১৬ মাস উন্নয়ন কার্যক্রম স্থগিত হয়ে ছিল। করোনা মোকাবেলা করে আমরা উন্নয়ন কাজ করে যাচ্ছি। করোনা বর্তমানে যেভাবে নিয়ন্ত্রণে আছে, এমন থাকলে আগামী এক বছরে মহানগরজুড়ে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হবে।

 

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর