রাজশাহীতে বন্ধ সব কারখানা চালুর দাবিতে ওয়ার্কার্স পার্টির পদযাত্রা অনুষ্ঠিত

🗓 Tuesday, 12 January 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 12 January 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

পাটকল, টেক্রাটাইল মিল, চিনিকল ধ্বংস করা চলবেনা ও আখ চাষীদেরও রক্ষার দাবিতে রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা ও মহানগর কমিটি এ পদযাত্রার আয়োজন করে। পদযাত্রাটি মহানগরীর আলুপট্টি থেকে শুরু হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এসময় মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, মহানগর সম্পাদকমন্ডলির সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাজমুল করিম অপু প্রমুখ।

এসময় সংসদ সদস্য বাদশা বলেন, রাজশাহীতে বন্ধ হয়ে যাওয়া সব কল-কারখানা আধুনিকায়ন করে পুণরায় রাষ্ট্রীয়ভাবে চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর