রাজশাহীতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী – ২০২১ পালিত

🗓 Saturday, 22 May 2021

👁️ ২৯ বার দেখা হয়েছে

🗓 Saturday, 22 May 2021

👁️ ২৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী – ২০২১ পালিত হয়েছে।
আজ শনিবার দুপুর ১২ টায় রাজশাহীর অলোকার মোড়ে বাংলাদেশ আওয়ামী লীগ,রাজশাহী জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনিরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আয়েন উদ্দিনসহ রাজশাহী জেলা মৎস্যজীবী লীগের বিভিন্ন সদস্যবৃন্দ।

বক্তাগণ বলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহামারী করোনার কারনে সীমিত আকারে পালিত হচ্ছে। করোনার প্রকট না থাকলে আরও ভালো ভাবে পালন করা যেতো। এ সময় তারা রাজশাহী জেলার মৎস্যজীবী মানুষদের করোনা সংকটে তাদের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্তসহ সংগঠনকে আরও শক্তি শালি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর