রাজশাহীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৬

🗓 Tuesday, 23 February 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 23 February 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

রাজশাহীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিটিহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ট্রাক চালকের নাম জামাল উদ্দিন। নিহত জামাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওজিরপুর এলাকার বাহাদুরের ছেলে।

আর দুর্ঘটনায় আহতরা হলেন, আলমগীর, আনোয়ার, মাইনুল, রায়হান, আলম ও পলাশ। তারা সবাই চাঁপাইনবাবগঞ্চ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। সকলেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ও স্থানীয়রা জানায়, সিটি বাইপাস এলাকায় রাজশাহী সিটি কর্পোরেশনের আবর্জনায় আগুন দেয়ার কারনে সৃষ্ট ধোয়ায় রাস্তা অন্ধোর্কাচ্ছন্ন হওয়ায় এ দূর্ঘটনা ঘটে। সিটি কর্পোরেশনের নিদিষ্ট স্থানে ময়লা-আবর্জনা না ফেলার কারনে মাঝে মধ্যেই এ ধরনের দূর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানায়।

মহানগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম খান জানান, এ দুর্ঘটনায় ট্রাক চালক জামাল নিহত হয়েছে। আর আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর