রাজশাহীতে আবারও বাড়ানো হলো বিধি-নিষেদের সময়সীমা

🗓 Sunday, 6 June 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Sunday, 6 June 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহীতে বাড়ানো হয়েছে বিধি-নিষেধের সময়সীমা আগামীকাল সোমবার বিকাল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও মানুষের চলাচল বন্ধের সিদ্ধন্ত গ্রহণ করা হয়েছে।

আজ রোববার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা করোনা ব্যবস্থাপনা কমিটির করোনা পরিস্থিতি নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এসময় অন্যান্যদের মধ্যে বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর, ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌসসহ ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে মেয়র লিটন বলেন, আগামিকাল সোমবার বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রতিদিন সকল দোকান-পাট ও বিপনী বিতন বন্ধ থাকবে। একই সঙ্গে লোকজনের চলাচল বন্ধ থাকবে। তবে রাজশাহীর করোনা পরিস্থিতি ৫ দিনের মধ্যে শনাক্তের হার না কমলে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর