বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শাফিউল নামের এক কলেজ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে মোহনপুর উপজেলার কামারপাড়া টাঙন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার কামারপাড়া টাঙন গ্রামের সাইদুল ইসলামের ছেলে শাফিউল ইসলাম। শাফিউল রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, আজ সকালে বাড়ি থেকে ১৫০ গজ দূরে আমবাগানে শাফিউলের মরদেহ দেখতে পেয়ে, স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
গতকাল রাত ৮টার দিকে শাফিউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন একই এলাকার আবদুল বারী নামের এক ব্যক্তি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত শাফিউলের মরদেহের মাথা, কপাল ও চোখের নিচে জখম পাওয়া গেছে। পলিথিন দিয়ে তার মাথা ও রশি দিয়ে গলা পেঁচানো ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এই হত্যাকান্ডের কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।