রাজশাহীতে বিএনপির নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বিষয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

🗓 Tuesday, 9 March 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 9 March 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

রাজশাহীতে বিএনপি’র ৪ শীর্ষ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার দুপুরের মহানগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি লিটন বলেন, আপনারা জানেন গত ২ই মার্চ বিএনপি রাজশাহীতে একটি বিভাগীয় সমাবেশ করে এবং সেই সমাবেশে বিএনপি’র অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু, বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে প্রান নাশের হুমকি, সরকারের প্রতি ঘৃনা-বিদ্বেষ ছড়ানো ও নির্বাচিত সরকারকে উৎখাতের অসৎ উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

তার এই বক্তব্যের প্রতিবাদে আমরা সংগে সংগে বিক্ষোভ মিছিল করি এবং মিনুকে ক্ষমা চাওয়ার জন্য তিন দিনের আল্টিমেটাম দেই। তাতে বিএনপি ও মিনুর পক্ষ আমরা কোন সাড়া পাইনি বিধায় আজ সকালে মিনুসহ বিএনপি’র চার নেতার বিরুদ্ধে রাজশাহী মুখ্য মেট্রোপলিটন আদালতে এ মামলার আবেদন করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর