বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহীতে লকডাউনের প্রথম ৭ দিনে বিধিনিষেধ অমান্য করায় মহানগরীসহ জেলায় ৬ লাখ ৪ হাজার ১২০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে মামলা হয়েছে ৫৬৯ জনের বিরুদ্ধে। এর মধ্যে শুধু মহানগরীতে ১১৬ জনের বিরুদ্ধে মামলা করে ১ লাখ ২৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অন্যদিকে জেলার নয়টি উপজেলায় ৪৫৬ জনের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৪ লাখ ৭৭ হাজার ২০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। এছাড়া জেলায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে তৎপর থাকতে দেখা গেছে ।
রাজশাহী জেলা প্রশাসনের তথ্য মতে, গত ৭ দিনের কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায়, বাগমারা উপজেলায় ৬৮ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৪৬ হাজার ৯০০ টাকা, দূর্গাপুরে ১১৬ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৬২ হাজার ৪৮০ টাকা, তানোর উপজেলার ৩৩ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ১৯ হাজার টাকা, চারঘাট উপজেলার ২৯ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৭৪ হাজার ৯০০ টাকা, গোদাগাড়ীতে ৬৫ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৭১ হাজার ৬৪০ টাকা, মোহনপুর ৬৮ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৩৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া বাঘা উপজেলায় ৩৭ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৯৮ হাজার ৪০০ টাকা, পুঠিয়া উপজেলায় ২৫ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৫৪ হাজার ৭০০ টাকা এবং পবা উপজেলায় ৪২ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ১৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উল্লেখ্য রাজশাহীতে কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ২২ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে মহানগরীতে চারটি এবং নয়টি উপজেলার প্রত্যেকটিতে দুটি করে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।