রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

দিবসের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে মহানগরীর কোট শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কুতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে মহানগরীর ভূবনমোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠন ও ছাত্র সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।