রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা যাছাই-বাছায়ে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

🗓 Monday, 22 February 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Monday, 22 February 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ            

 

রাজশাহী মহানগরীতে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে জামুকার নির্দেশিকা ২০২০ অনুসরণ না করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় মহানগরীর কোট চত্বরে যাচাই-বাছাই থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধার সন্তান কাউন্সিলর রজব আলীসহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, যারা অস্ত্র ধরে শত্রূদের মোকাবেলা করে দেশ স্বাধীন করেছিল, তারাই আজ আসামীর কাঠগড়াই। বিষযটি খুবই ব্যথিত করেছে তাদের। অবিলম্বে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন মুক্তিযোদ্ধারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করেন বীর মুক্তিযোদ্ধারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর