রাজশাহীতে বেসরকারী শাহ্ মখদুম মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে মানববন্ধন 

🗓 Sunday, 8 November 2020

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Sunday, 8 November 2020

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

 

রাজশাহীতে বেসরকারী শাহ্ মখদুম মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে শাহ্ মখদুম মেডিকেল কলেজ বন্ধের সরকারী এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ও শিক্ষার্থীদের মাইগ্রেশনের অনুমতি দেওয়ায় শাহ্ মখদুম মেডিকেল কলেজের সাধারন শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শাহ্ মখদুম মেডিকেল কলেজের সাধারন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, শাকিলা দিল আফরোজ, রিয়াজুল হাসান ও অভিভাবদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুর রউফ ও গোলাম ফারুক।
বক্তাগণ বলেন,  শিক্ষার্থীদের মাইগ্রেশনের অনুমতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট্য সকলকে অভিনন্দন জানাই। সেই সাথে এই মানহীন মেডিকেল কলেজ যেন ভবিষ্যতে চলতে না পারে তার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন তারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর