রাজশাহীতে বোয়ালিয়া লেডিস ক্লাবের উদ্যোগে হতদরিদ্র নারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

🗓 Sunday, 9 May 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Sunday, 9 May 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

রাজশাহীতে বোয়ালিয়া লেডিস ক্লাবের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত নারী ও নারী ক্রীড়াবিদদের জন্য নিজস্ব তহবিল হতে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।
আজ রবিবার বেলা ১১ টার দিকে রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে এই সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া লেডিস ক্লাবের সভাপতি ও বিভাগীয় কমিশনারের সহধর্মীণী রুনা লায়লা, সহসভাপতি রাজশাহী জেলা প্রশাসকের সহধর্মিণী তাহমিনা রহমান শিশির এবং সাধারণ সম্পাদক রোকসানা আক্তার সহ ক্লাবের অন্যান্য সদস্যগণ।

বোয়ালিয়া লেডিস ক্লাবের সভাপতি রুনা লায়লার নেতৃত্বে সংগঠনের সদস্যরা করোনায় ক্ষতিগ্রস্ত ১০০ জন নারীর হাতে এক কেজি পোলাও চাল , ১ লিটার সয়াবিন তেল , ৫০০ গ্রাম সেমাই , ১ কেজি চিনি , ১ কেজি ছোলার ডাল , ৫০০ গ্রাম গুড়ো দুধ , ১০ কেজি চাল এবং একটি শাড়ি তুলে দেন। যাতে তাঁরা পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।

অনুষ্ঠানে বোয়ালিয়া লেডিস ক্লাবের সভাপতি ও বিভাগীয় কমিশনার এর সহধর্মীণী রুনা লায়লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন বাংলাদেশে কাউকে খাওয়া ও পড়ার জন্য চিন্তা করতে হবে না। এসময় তিনি দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর