রাজশাহীতে বড় ভাই হত্যায় অভিযুক্ত ছোট ভাইকে গ্রেফতার

🗓 Tuesday, 20 April 2021

👁️ ৩১ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 20 April 2021

👁️ ৩১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই খুনের ঘটনায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ, অভিযুক্ত ছোট ভাইকে গ্রেফতার করেছে।
গ্রেতারকৃত ব্যক্তি হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন রানীনগর সিটি হাসপাতাল সংলগ্ন এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে মোঃ সাফি উদ্দিন।
ঘটনা সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি বিক্রয়ের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বড় ভাই উজ্জল শেখ ও ছোট ভাই সাফির মধ্যে দ্বন্দ তৈরি হয়। এই দ্বন্দ্বের জেরে গত ০৩ এপ্রিল সকালে বড় ভাই উজ্জল শেখ, ছোট ভাই সাফির বাড়ীর রাস্তা দিয়ে যাওয়ার সময় ছোট ভাই সাফি দ্বিতীয় তলা হতে বড় ভাই উজ্জল শেখকে হত্যার উদ্দেশ্যে, মাথার উপর ইট ফেলে গুরুতর আহত করে। এতেকরে বড় ভাই উজ্জল শেখ গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদফা চিকিৎসা নেয়া অবস্থায় গত ১৮ এপ্রিল বিকেল ৩.৩০ টায় মৃত্যুবরণ করেন।
এ ঘটনার প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করা হলে, থানার এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে একটি টিম রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে গতকাল রাত ০৮.৩০ টায় আসামীকে আটক করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর