রাজশাহীতে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপিত

🗓 Sunday, 15 August 2021

👁️ ৩২ বার দেখা হয়েছে

🗓 Sunday, 15 August 2021

👁️ ৩২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহীস্থ ভারতীয় সহকারি হাই কমিশনার অফিসের উদ্যোগে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস আজ নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন ও ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পতাকা উত্তোলন করেন রাজশাহীস্থ ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাট্টি। পরে সহকারী হাই কমিশনার ভারতের রাষ্ট্রপতির বানী পড়ে শোনান।

এসময় হাইকমিশনের পদস্থ কর্মকর্তা কর্মচারী ও রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসকে ঘিরে হাই কমিশনার কার্যালয়কে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর