বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানায় এই মামলা দায়ের করেন রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।
মামলা এজাহার থেকে জানা যায়, গত ১৪ এপ্রিল আমি (রনি) আমার ফেসবুক আইডিতে গিয়ে দেখি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর লাইভ করছে।
বিবাদী ঐ দিন বিকাল ৩ টা ৪০ মিনেটে ফেসবুক আইডি দিয়ে লাইভে এসে বলেছেন , “কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, যারা আওয়ামীলীগ করে তারা চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ” সহ আরো অনেক কথাবার্তা বলেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে মিথ্যা আক্রমণাত্বক তথ্য-উপাত্ত ও মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোষ্ট ও ভিডিও চিত্র প্রচার করে বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, বিদ্বেষ এবং আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর অপচেষ্টা করেছেন। এতে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট সহ আইন-শৃংখলা পরিস্থিতি চরম অবনতি ঘটার উপক্রম রয়েছে ।
বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্রবর্মন জানান, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন মহানগর যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি। এনিয়ে একজন সিনিয়র ইন্সপেক্টর (এসআই) নিয়োগ করা হয়েছে। এছাড়া মামলার বাদি পেনডাউভে যে ভিডিও দিয়েছেন সেটি পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষে ওই ভিডিও ভিপি নুরের প্রমানিত হলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে গ্রেফতার করা হবে।
মামলার সময় রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুসহ যুব লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।