রাজশাহীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদাণ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

🗓 Saturday, 19 June 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Saturday, 19 June 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

মুজিব শতবর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী কর্তৃক ২য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন (ঘরহীন) পরিবারকে জমি ও গৃহ (ঘর) প্রদান করা হবে।

এ উপলক্ষে আজ শনিবার রাজশাহী জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় অন্যন্যদের মধ্যে স্থানীয় সরকার অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক শাহনাজ পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম, জেলা প্রশাসনের মুখ্যপাত্র অভিজিৎ সরকারসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল জানান, রাজশাহী জেলার নয়টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীণ (ঘরহীন) পরিবারকে জমি ও গৃহ (ঘর) প্রদান করবে সরকার।
সে ধারাবাহিকতায় রাজশাহীতে ৮৫৪টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল রোবাবর ঘর ও জমি হস্তন্তর করা হবে। এর মধ্যে জেলার পবা উপজেলায় বরাদ্দকৃত ঘরের সংখ্যা ৫০টি, মোহনপুরে ৫০টি, গোদাগাড়ীতে ৪০৩টি, তানোরে ১০৫টি, পুঠিয়ায় ১১০টি, দুর্গাপুরে ১৪টি, চারঘাটে ১০টি, বাঘায় ৩৫টি ও বাগমারায় ৭৭টি।

উল্লেখ্য, প্রথম ধাপে এ জেলায় ৬৯২টি ঘর হস্তান্তর করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর