বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহীতে ভূয়া পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয়দানকারী এক সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার আরএমপি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীর এয়ারর্পোট থানা এলাকা থেকে ১৯ এপ্রিল দিনগত রাতে আরএমপি’র ভূয়া সাব-ইন্সপক্টের পরচিয়দানকারীকে আটক করে মহানগর ডিবি পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন, রাজশাহী মহানগরীর এয়ারর্পোট থানাধীন বায়া পালপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ফিরোজ আহাম্মদ।
জানা যায়, ফিরোজ আহাম্মদ গত তিন চার বছর যাবৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার সহজ সরল বেকার যুবকদের চাকুরীর প্রলোভন দিয়ে অভিভাবকের নিকট থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছিলো। এছাড়া সে কখনও রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা, কখনও মতহিার থানা, কখনও বোয়ালয়িা মডেল থানায় র্কমরত আছে বলে পরিচয় দিতো এবং গ্রামের সহজ-সরল মেয়েদের সাথে প্রেমের সর্ম্পক তৈরি করে তাদের অভিভাবকদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয় সে।
এসব ঘটনার অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদরে ভিত্তিতে গত ১৯ এপ্রিল দিনগত রাতে অভিযান চালিয়ে আসামীর নিজ বাড়ী থেকে ফিরোজ আহাম্মদকে গেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।