বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
“অনলাইনে ভ্যাট দিন দেশ গড়ায় অংশ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২১ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে মহানগরীর মনিবাজারস্থ শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর আয়োজনে একটি সেমিনার ও আলোচনা সভা এবং সর্বোচ্চ মূল্য সংযোজন করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হাফিজ আহামেদ মুর্শেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ.এন.এম মইনুল ইসলাম, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টি.এম মোজাহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জনের ডিসি সাজিদ হোসেন ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর অতিরিক্ত কমিশনার এস.এম সোহেল রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে ভ্যাট দিবসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে উৎপাদন, সেবা ও ব্যবসায়ীসহ ৩টি খাতে ২০১৯-২০২০ অর্থবছরের সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী ১৪টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সম্মানিত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও ভ্যাট দাতাগণ উপস্থিত ছিলেন।