রাজশাহীতে ভ্রাম্যমান ট্রাকে দুধ, ডিম ও মাংস বিক্রয় হচ্ছে

🗓 Tuesday, 13 April 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 13 April 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

দেশব্যাপী করোনা পরিস্থিতে জনসাধারনের প্রানিজ পুষ্টি নিশ্চিত করণের অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে নায্যমূল্যে ট্রাকে করে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় করা হচ্ছে।
রাজশাহী মহানগরীসহ জেলার নয়টি উপজেলায় ডেইরী ও পোলট্রি ফার্মার্স এসোসিয়েশন রাজশাহীর ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন এবং জেলা প্রানিসম্পদ দপ্তরের বাস্তবায়নে এ ভ্রম্যমান বিক্রয়কেন্দ্র পরিচালিত হচ্ছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় মহানগরীর শহীদ কামারুজ্জামান চত্ত্বরে ট্রাকে করে দুধ ও ডিম বিক্রি করতে দেখা গেছে। দুধ প্রতি লিটার ৬০ টাকা এবং ডিম প্রতি হালি ২২ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে মাংস সরবরাহ না থাকায় আপাতত বিক্রি করা হচ্ছে না। প্রতিদিন এসব পন্য সকাল ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিক্রয় করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর