রাজশাহীতে মহিলা পরিষদের প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালিত

🗓 Thursday, 12 November 2020

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Thursday, 12 November 2020

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

 

“সহিংসতামুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ন বাস্তবায়ন চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মহানগরীর ভুবনমোহন পার্কে রাজশাহী মহিলা পরিষদের আয়োজনে দুই ঘন্টা প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালন করেন।

অবস্থান কর্মসূচীতে রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে ও আন্দোলন সম্পাদক আসুরা সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সাধারন সম্পাদক অঞ্জনা সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শ্যামল কুমার ঘোষ, কোর্ট কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ, ছাত্রনেতা তামীম সিরাজী ও দিনের আলো হিজরা সংঘের সভাপতি মোহনাসহ নানা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান, দলিত হরিজন-সহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর উপর সকল প্রকার নিপীড়ন-সহিংসতাসহ সকল ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধের আহ্বান জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর