রাজশাহীতে মুজিববর্ষ উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

🗓 Saturday, 20 February 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Saturday, 20 February 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

মুজিববর্ষ উপলক্ষে রাজশাহী মহানগরীতে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় মহানগরীর আলিফ-লাম-মিম ভাটা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর আয়োজনে ৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। শেষ হয় দায়রা পার্কের পূর্ব পার্শ্বে।

এ ম্যারাথন প্রতিয়োগিতার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচা, সেনাবাহিনীর মেজর মনিরুজ্জামান সৈকত, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শামস্, ওয়ারেন্ট অফিসার মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ম্যারাথন প্রতিযোগিতায় সেরা ১০ জনকে বিশেষ পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর কর্মকর্তারা। ম্যারাথন প্রতিযোগিতায় মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা অংশ গ্রহণ করেন। এ ম্যারাথানের সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী জেলা প্রশাসক। সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া তত্ত্ববধানে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর