রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভির্যে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

যথাযোগ্য মর্যদা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে বিভাগীয় মহানগরি রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এখানে ঈদের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় হযরত শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে।

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও ওলামায়েকেরামসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ প্রধান এই ঈদ জামাতে নামাজ আদায় করেন।

নামাজে ইমামতি করেন, মহানগরীর রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মো. কাাওসার হোসাইন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার অব্যাহত সুখ-শান্তি এবং ফিলিস্তিনির নিরহ র্ধর্মপ্রান মুসলিমদের ওপর শান্তি এবং নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।