বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে জামুকার নির্দেশিকা ২০২০ অনুসরণ না করার প্রতিবাদে মানববন্ধন ও সিটি মেয়র বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় সিটি কর্পোরেশনের প্রধান ফটকের পার্শ্বে যাচাই-বাছাই থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধা ও তার পরিবাররা এমানববন্ধন করেন। মানববন্ধনে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধার সন্তান কাউন্সিলর রজব আলীসহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, আইন বর্হিভূত ভাবে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেয়া চরম অন্যায় হয়েছে। যা মেনে নেওয়া যায় না। তারা যাচাই-বাছাই কমিটি বাতিল করে নতুন করে যাচাই-বাছাই করার দাবি জানান। মানববন্ধন শেষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।