রাজশাহীতে রাসিক মেয়রের ইফতার বিতরণ অব্যাহত

🗓 Sunday, 2 May 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Sunday, 2 May 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে বসবাসরত ৭৫০ জন গরীব, অসহায়, দুঃস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫ টায় শ্রীরামপুর বস্তি এলাকায় উন্নতমানের ইফতার বিতরণ করা হয়। রাসিক মেয়রের নির্দেশে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজের নেতৃত্ব ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

ইফতার বিতরণকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু সহ স্থানীয় আওয়ামী লীগ ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার বিতরণের পূর্বে বক্তাগণ বলেন, গত বছরও রমজান মাসজুড়ে গরীব, অসহায়, দুস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছিলেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এছাড়া কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ গরীব-অসহায়, নিম্ন আয়ের লক্ষাধিক মানুষকে দফায় দফায় খাদ্য সামগ্রী, নগদ অর্থ সহ বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছেন সিটি মেয়র। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও ত্রাণ তহবিল গঠন করে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তা প্রদান করেন এবং আগামীতেও সহযোগিতা প্রদান করা হবে বলে জানান তারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর