রাজশাহীতে রোগী সেজে চিকিৎসকে ফাঁদে ফেলে চাঁদা দাবির অভিযোগ

🗓 Friday, 19 February 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Friday, 19 February 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

রাজশাহী মহানগরীতে মাথা ব্যাথার কথা বলে, চিকিৎসকে বাসায় ডেকে ফাঁদে ফেলে, চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

অভিযুক্ত নারী ওই চিকিৎসকের কাছ থেকে ২০ লাখ টাকা দাবি করেন। এছাড়াও ফাঁকা স্ট্যাম্প ও ফাঁকা কাবির নামার বিবাহ রেজিস্ট্রি খাতায় স্বাক্ষার নেয়া হয়, বলে নগরীর চন্দ্রিমা থানায় মাহবুব আলম নামের ওই চিকিৎসক অভিযোগ করেছেন।

অভিযোগ দায়ের হওয়ার পরই, পাপিয়া সুলতানা পলি নামের ওই নারীকে, পুলিশ গ্রেপ্তার করেছে। মামলা সূত্রে জানা গেছে, মাহবুব আলম চন্দ্রিমা থানা এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজে পড়াশোনা করার সময় পলির সাথে যোগাযোগ হয় পার্শ্ববর্তি ভাড়াটিয়া সূত্রে। সেই সুবাদে তার মেয়েকে প্রাইভেট পড়াতেন মাহবুব। এতে তাদের মধ্যে সু-সম্পর্ক গড়ে উঠে।

এর সূত্র ধরে ঘটনার দিন গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে পলি ফোন করে মাহবুবকে জানান তার প্রচুর মাথা ব্যথা করছে। তাই বাইরে বের হয়ে তার পক্ষে ওষুধ কেনা সম্ভব না। পরে মাহবুব ওষুধ ও ডাব কিনে নিয়ে পলির বাসায় আসেন । এর পরেই অজ্ঞতনামা ৫ থেকে ৬ জন রুমের ভেতরে প্রবেশ করে তাকে মারপিট শুরু করে। এক পর্যায়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে পলির লোকজন।

এ ঘটনায় চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মনির বলেন, মামলা হওয়ার পরেই অভিযান চালিয়ে পাপিয়া সুলতানা পলিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার সহযোগিদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর