বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীর পুঠিয়া থানাধীন শিবপুর জাগীরপাড়া গ্রামের ‘কলা’র হাট এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে পুঠিয়া থানাধীন শিবপুর জাগীরপাড়া গ্রামের ঢাকা-রাজশাহী মহাসড়ক সংলগ্ন ‘কলা’র হাট এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যার দিকে র্যাব সেখানে অভিযান চালালে, র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে, সঙ্গীয় ফোসের্র সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে তার কোমরে রাখা কাপুড়ে মোড়ানো অবস্থায় আমেরিকার তৈরী ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, রাজশাহীর পবা থানাধীন নওহাটা বেতকুড়ি এলাকার সাইদার আলীর ছেলে রফিক।
তার বিরুদ্ধে পুঠিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।