রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১টি বিদেশী পিস্তলসহ ১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

🗓 Wednesday, 1 December 2021

👁️ ২৭ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 1 December 2021

👁️ ২৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর বাঘা থানাধীন বড়হাবাশপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে বাঘা থানাধীন হাবাশপুর গ্রামের চাঁদনগর গামী পাকা রাস্তায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার দিনগত রাত বারটার দিকে র‌্যাব সেখানে অভিযান চালালে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে, সঙ্গীয় ফোসের্র সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে তার কোমরে রাখা অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, রাজশাহীর বাঘা থানাধীন মীরগঞ্জ ভানুকর এলাকার মৃত মাদারের ছেলে মতিউর রহমান।
তার বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর